চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সড়ক ৫ কিলোমিটার গর্ত ৫ সহস্রাধিক: যান চলাচলে দূর্ভোগ চরমে

সড়ক ৫ কিলোমিটার গর্ত ৫ সহস্রাধিক: যান চলাচলে দূর্ভোগ চরমে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৫ পিএম, ২০২১-০৭-০৮

সড়ক ৫ কিলোমিটার গর্ত ৫ সহস্রাধিক: যান চলাচলে দূর্ভোগ চরমে

মোহাম্মদ শাহ্ আলম শফি,(কুমিল্লা) প্রতিনিধি : লাকসাম দৌলতগঞ্জ-চৌদ্দগ্রাম ২১ কিলোমিটার  সড়কের মধ্যে দৌলতগঞ্জ থেকে  নরপাটি পর্যৗল্প প্রায় পাঁচ  কিলোমিটার সড়কে পাঁচ  সহস্থাধিক  ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে যান চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীরও চলাচল কারীদের বর্ষার শুরুতে এ সড়ক এখন মৃত্যুকুপ। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও ভ্যান চলাচল বন্ধপ্রায়। ফলে তিনটি উপজেলার ও ইউনিয়নের বাজারে মালামাল সরবরাহ করা দুরূহ হয়ে পড়ছে।

বৃহস্প্রতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার এবং প্রশস্ততা ১৮ ফুট। লাকসাম পৌরশহর, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলায় সড়কটির অবস্থান হওয়ায় তিন উপজেলার মানুষ প্রয়োজনের তাগিদে সড়কটিতে চলাচল করেন। এই ২১ কিলোমিটার সড়কের  মধ্যে  লাকসাম দৌলতগঞ্জ  বাজার, পূর্ব লাকসাম, গন্ডামারা,কার্দ্রা,ভোজপাড়া,গুনতি,তেলিয়াপাড়া, গাইনেরডরা ও নরপাটি বাজার পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে ছোট-বড় পাঁচ সহস্রাধিক গর্তের সৃষ্টি হয়ে চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের দুরবস্থার কারণে মালবাহী ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, যাত্রীবাহী যানবাহন গুলোকে নাকাল হতে হচ্ছে। অনেক সময় গর্তে গাড়ি আটকে যাওয়ায় ধাক্কা দিয়ে গাড়ি উঠাতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের গাড়ি থেকে নেমে গর্ত পার হতে হচ্ছে। এ্যাম্বুলেন্সবাহী রোগীদের সবচেয়ে বেশি দূর্ভোগে পড়তে হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ২০১৫ অর্থবছরে এই সড়কটি পুনর্র্নিমাণ করে। বর্ষার শুরুতেই সড়কটিতে ছোট-বড় পাঁচ হাজার গর্ত এবং খানাখন্দ একে মারণফাঁদে পরিণত করেছে। যান চলাচলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বর্ষায় গর্তে পানি জমে যান ও জনসাধারণের চলাচলে দুর্ভোগে পরিণত হয়েছে। স্থানীয় অনেকে অভিযোগ করেন, ২০১৫ সালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সড়কটি পুনঃসংস্কারের সময় সাব-ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের কাজ করায় সড়কটি  গর্ত ও  খানাখন্দে ভরে গেছে। বর্তমানে সড়কটি এক অসহনীয় দুর্ভোগের নাম। এ সড়কে পৌরসভার উপজেলার ইউনিয়নের সাতটি গ্রাম ছয়টি  প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং  রাস্তার দুপাড়ের ১০ টি মসজিদ ও চারটি বাজারে যাতায়াতে এ সড়কই ভরসা। এই বর্ষায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।  মালামাল সরবরাহে দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যে। পণ্যবাহী ট্রাক উল্টে সড়কের পাশে পড়ার ঘটনাও ঘটছে।

কার্দ্রা এলাকার স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম বলেন, সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে গাড়ি নিয়ে মালামাল আনা নেওয়া খুবই কষ্ট কর। অতিশিগগিরই পুনর্র্নিমাণ বা সংস্কার না করা হলে এই অঞ্চলের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

নরপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবল আলম বলেন, লাকসামের অংশে সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায়  মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বেশিরভাগ সময়েই সড়কের বড় বড় গর্ত সমূহে যানবাহন আটকে যাচ্ছে। চলাচলে ঝুঁকি থাকায় যাত্রীদের গাড়ি থেকে নেমে ঝূঁকিপূর্ণ এলাকা পার হতে হচ্ছে।

এ বিষয়ে  সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর লাকসাম আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারি প্রাকৗশলী আজিম উদ্দিন দৈনিক ময়নামতি কে বলেন, লাকসাম- চৌদ্দগ্রাম সড়কটি এক অংশের কাজ হয়েছে। বাকি অংশ সড়কটির সংস্কার কাজের টেন্ডার হয়েছে। অন্য অংশের কাজও সহসা শুরু হবে বলে আশা রাখছি। সড়কের যেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো দ্রুত ভরাট করে চলাচল উপযোগী করার উদ্যোগ নেয়া হয়েছে। 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর