শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৩৭ পিএম, ২০২১-০৮-০১
মেহেদী হাসান রানা : পটুয়াখালীর মহিপুরের ঝুকিপূর্ণ নিজামপুর বেরিবাধের পুরানমহিপুর নামক স্থানের বন্যা নিয়ন্ত্রণ বেরিবাধ কেটে মাছের ঘের তৈরি করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইয়ামিন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইয়ামিন নিজামপুর বেরিবাধের পুরান মহিপুর অংশের একাংশ কেটে মাছের ঘের তৈরি করেছেন এবং বেরিবাধের পাকা রাস্তার প্রায় ৬ ফুট গভীর করে দুই পাশে পাইপ লাইন স্থাপন করে নদীর লবন পানি ওঠা নামা করাচ্ছেন। যার ফলে বন্যা নিয়ন্ত্রণক বেরিবাধ ঝুকির মুখে পরেছে যে কোন সময় বেরিবাধ ছুটে প্লাবিত হতে পারে ইউনিয়নের ৩ টি গ্রাম। এছাড়া লবন পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকায় আছেন ৩ গ্রামের কৃষকেরা। তাছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩ একর জমি দখল করে ঘের তৈরির সময় উজার করা হয়েছে শতাধিক কেওড়া, ছইলা ও গোল সহ বিভিন্ন প্রজাতির গাছ। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এইচ সালেহী বলেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইতিমধ্যে আমার অফিসারকে সাইটটি পরিদর্শন করার জন্য আদেশ দিয়েছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited