শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২১-০৬-০৮
বিহারী চাকমা, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে বন বিভাগের গাছ ধসে পড়ে ৪ দোকান চুরমার। মঙ্গলবার সকালে শহরের হ্যাপীর মোড় সড়ক সংলগ্ন বিদুৎ প্রকল্প কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। হ্যাপীর মোড় টু ট্রাইবাল আদাম সড়কের উপর বন বিভাগের বিশাল একটি জাম গাছ উপড়ে পড়ে সড়কের পাশে ৪টি দোকান ভেঙ্গে চুরমার হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
দোকান মালিক ও প্রত্যদর্শীরা বলেন, বন বিভাগের বড় বড় বিশাল দু’টি গাছ দীর্ঘ দিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় আছে। এখন দুর্ঘটনা ঘটার পরে তাদের টনক নড়েছে। দক্ষিণ বন বিভাগের পিছনে আরেকটি ঝুকিপূর্ণ বিশাল গাছ রয়েছে। সেটা অচিরেই কেটে ফেলা না হলে বড় ধরনের ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে গাছ পড়ে দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ বোরহান উদ্দিন মিঠু। এনডিসি বন বিভাগকে ডেকে বলেন, দ্রুত সময়ে যেন পড়ে যাওয়া গাছটি কেটে রাস্তা পরিস্কার করে দেওয়া হয়। আর ঝুকিপূর্ণ অপর গাছটি যেন দ্রুত সময়ের মধ্যে কেটে ফেলা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহবুব আলম বলেন, মনে হয় গত কয়েক দিনে বৃষ্টির কারণে গাছের গোড়ায় মাটি নরম হয়ে গেছে। যার কারনে ধারন ক্ষমতা ধরে রাখতে না পেরে উপড়ে পড়েছে। পড়ে যাওয়া গাছের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited