চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে নৌকার সাঁকো দিয়ে নদী পারাপার, ছবি ভাইরাল

মুরাদনগরে নৌকার সাঁকো দিয়ে নদী পারাপার, ছবি ভাইরাল

টঙ্গী প্রতিনিধি    |    ০৮:০৩ পিএম, ২০২২-০৪-০৪

মুরাদনগরে নৌকার সাঁকো দিয়ে নদী পারাপার, ছবি ভাইরাল

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিতাস নদী পার হতে নৌকা দিয়ে সাঁকো তৈরী করেছে স্থানীয় মাঝিরা। সেই সাঁকো দিয়ে কুমিল্লার মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়ার নবীগর ও বাঞ্ছারামপুর উপজেলার লোকজন পার হচ্ছে। সম্প্রতি সেই নৌকার সাঁকোর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখানে একটি ব্রিজের দাবি জানান স্থানীয়রা।
মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের পিপিড়িয়াকান্দা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ রবির বাজার পর্যন্ত ওই নৌকার সাঁকোটি। ওই স্থানটি মুরাদনগর, বাঞ্ছারামপুর ও নবীনগর এই তিনটি উপজেলার মোহনা হওয়ায় কখনো নৌকার সাঁকো, কখনো খেয়ার নৌকায় এই অঞ্চলের লোকজন পারাপার  হয়ে থাকেন। image
সরেজমিন গিয়ে দেখা যায়, দুই পাড়ে উল্লেখযোগ্য দুটি প্রাচীন বাজার। মুরাদনগর উপজেলার পিপড়িয়াকান্দা বাজার থেকে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ রবির বাজার খেয়া ঘাট। তিতাস নদীর দুই পাড়ে সারি সারি নৌকা। পিপড়িয়াকান্দার উত্তর পাশ লাগোয়া নবীনগর উপজেলার ডুবাইচাইল। নৌকায় প্রতিবার পার হতে যাত্রীদের ৫ টাকা করে দিতে হয়। কচুরিপানা ভর্তি নদীতে নৌকা আটকে যায়। মাঝি দুই হাতে কচুরিপানা সরান। এইভাবে ৫ মিনিটের নদী পার হতে কখনো ১০ মিনিটও লেগে যায়।
মুরাদনগর উজেলার পিপড়িয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরজু মিয়া বলেন, এখানে ব্রিজ না থাকায় দুই পাড়ের তিন উপজেলার  মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণের দাবি জানাই। 
বঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ রবির বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন ভূইয়া বলেন, ফরদাবাদ রবির বাজার থেকে নবীনগরের ডুবাইচাইল, বাজে বিশারা, ভিটি বিশারা এবং মুরাদনগরের পিপড়িয়াকান্দা, চন্দনাইলসহ আশপাশের গ্রামের লোকজন এখান দিয়ে যাতায়েত করে। এ অঞ্চলের লোকজনের যোগাযোগের জন্য এখানে একটি  ব্রিজ প্রয়োজন। 
নবীনগর উপজেলার ডুবাইচাইল গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, এখানে তিতাস নদীর ওপর ব্রিজ হলে আশপাশের অর্ধশতাধিক গ্রামের মানুষ উপকৃত হবে।image
নৌকার মাঝি পিপড়িয়াকান্দা গ্রামের মোখলেছ মিয়া বলেন, আমরা অর্ধশতাধিক মাঝি এখানে নৌকা দিয়ে মানুষ পারাপার করি। মাঝে মাঝে নদীতে কচুরিপানা জমাট বেঁধে যায়। তখন নৌকা চালানো যায় না। সে সময় আমরা নৌকা সারিতে রেখে সাঁকোর মতো করে ফেলি। তার ওপর দিয়ে মানুষ হেঁটে পার হয়। 
মুরাদনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, এখানে ব্রিজের প্রয়োজনীয়তার বিষয়টি যাচাই করে দেখব। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর