চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির নানা কর্মসূচি পালন

সিরাজগঞ্জে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির নানা কর্মসূচি পালন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫৬ পিএম, ২০২১-০২-২২

সিরাজগঞ্জে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির নানা কর্মসূচি পালন

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃএকুশে  ফেব্রুয়ারী  মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ।  ভোরে সুর্য্যোদয়ের সাথে সাথে ইবিরোডস্হ  দলীয় অফিসে  জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলণের মধ্য দিবসের কর্মসূচি সূচনা করা হয় এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। সকাল সাড়ে দশটার সময় দলীয় অফিসের  সামনে মহান মুক্তিযুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের  প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  বেলা ১১টার  সময় দলীয় অফিসের সামনে থেকে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বিএনপির শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইবি রোড হয়ে পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে শেষ এবং জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে সেখানে   সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর  রহমান বাচ্চু এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। বিএনপি কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির  সাধারণ সম্পাদক সাইদুর  রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন,বায়ান্নর চেতনা আমাদের চেতনাকে শাণিত করেছে, ধারালো করেছে বলেই আজও আমরা দৈত্যের ন্যায় একটা কতৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপিসহ বিরোধী দল বিরোধীমত এক কাতারে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি। এই চেতনার উৎসভূমি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন।

পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সন্ধ্যার পরে দলীয় অফিসে  বিএনপির  সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আজিজুর  রহমান দুলালের সভাপতিত্বে  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  বিএনপি জাতীয়  নির্বাহী কমিটির  সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামের চেতনায় ও অনুপ্রেরণায় গেঁথে রয়েছে মহান  ভাষা আন্দোলনের  শহীদদের  রক্তস্নাত অধ্যায়।  সেই রক্তস্নাত চেতনায়  গণতন্ত্র হরণকারী স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা  করতে হবে।  জেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইটের  পরিচালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির   সহ সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রনজন, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক  হারুন অর রশিদ খান হাসান  ও সাংগঠনিক সম্পাদক মির্জা  মোস্তফাজামন। স্বরচিত কবিতা পাঠ করেন জেলা বিএনপির  প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল  সংখ্যক নেতা-কর্মীরা উপস্হিত  ছিলেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর