শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২২-১০-৩১
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে অনলাইন পরিদর্শন
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগর উপজেলার গাংগাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন পরিদর্শন কালে কর্তব্যকাজে অবহেলা ও বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারনে ৪জন শিক্ষককে বদলি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।
কুমিল্লার মুরাদনগর উপজেলার গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে অনলাইন পরিদর্শনকালে চার জন শিক্ষককে যথাসময়ে বিদ্যালয়ে হাজির না থাকা এবং দায়িত্ব অবহেলার দায়ে বদলী ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন এই নির্দেশ প্রদান করেন। শিক্ষকরা হলেন গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার খানম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রেহেনা আক্তার, মোসাম্মৎ ফেরদৌসি বেগম ও আলেকজান্ডার। রবিবার বিকেলে এই অনলাইন পরিদর্শনের রিপোর্টের কপি উপজেলা শিক্ষা অফিসে পৌছার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা শিক্ষা অফিস।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাজিরা যাচাই ও পাঠদান মনিটরিং এবং শিক্ষার্থী উপস্থিতিসহ বিভিন্ন কারিকুলাম যাচাইয়ের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে গত ২৭শে অক্টোবর বৃহস্পতিবার ভিডিও কলের মাধ্যমে অনলাইন ভিজিট চলাকালে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন মনিটরিং করা হয়। এসময় পরমতলা ও কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজিরা , পাঠদান ও শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক হলেও গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতির হার ছিলো ৫৪ শতাংশ যা মোটেও সন্তোষজনক ছিলো না। এছাড়াও বিদ্যালয়টির ওয়াশব্লক ব্যবহারের অনুপযোগী ছিলো বলেও উল্লেখ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনুপস্থিত চার শিক্ষককে তাৎক্ষনিক ভাবে প্রশাসনিক বদলী ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন।
এব্যাপারে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আকতার বলেন, অনলাইন পরিদর্শনের বিষয়টি জানতে পেরেছি তবে এই বিষয়ে অফিসিয়াল কোন আদেশ এখনো পাইনি।অফিসিয়াল আদেশ পেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান স্যাারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited