শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২১-০৫-০৪
সৌদিআরব থেকে আব্দুল্লাহ আল মামুন: প্রেমিকার সঙ্গে অভিমান করে সৌদি প্রবাসী যুবক নূর হোসেন (২৫) আত্মহত্যা করেছেন ।
২ মে (রবিবার) সকাল ৮ টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের এসকান-১এলাকায় গলাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পবিত্র রমজান মাসের সকালে নূর হোসেন নামের ওই যুবকের আকস্মিকআত্মহত্যায় শোকের ছায়া আচ্ছন্ন হয়ে পড়েছে রিয়াদের পুরো এলাকা ।
নিহতের সেজ ভাই খোকনের সঙ্গে প্রতিবেদকের ফোনালাপে জানা যায় প্রতিদিনের মত স্বাভাবিকভাবেই দিনের শুরু করেন তারা।
আত্মহত্যার কোনলক্ষণই ছোট ভাই নূর হোসেনের মধ্যে দেখা যায় নি। দুই ভাই একই রুমেপাশাপাশি থাকেন। কাজও করেন একই কোম্পানিতে।
তার আচরণ ছিলস্বাভাবিক। তবে, একটি মেয়ের সঙ্গে প্রায়শই ফোনালাপ কথা হতো বলে জানান তিনি।
মেয়েটির সঙ্গে ঝগড়ার রেশ ধরে আকস্মিক এই আত্মহত্যার ঘটনা ঘটতেপারে বলে তিনি মন্তব্য করেন।
ঘটনার দিনের কথা উল্লেখ করে খোকন জানান, অন্য দিনের মতোই সেহরী খেয়েভোর চারটার দিকে বাসা থেকে বের হন তারা।
রমজান মাসে কোম্পানিরশিডিউল অনুযায়ী সেহরীর পর, ভোর ৪ টা থেকে দুপুর পর্যন্ত কাজ করতে হয়।
রোজার জন্য বিকেলে কোন কাজ থাকে না। ঘটনার দিনও দুই ভাই কোম্পানিরগাড়ি যোগে কাজে বের হন।
খোকনের কাজের এরিয়া আগে হওয়ায় তিনি আগেনেমে যান। কাজের একপর্যায়ে তার ছোট ভাই নূর হোসেনের কর্মস্থল থেকে ফোন
আসে। ফোনে তার ভাইয়ের সহকর্মীরা জানান, তার ভাইয়ের দুর্ঘটনা ঘটেছে ।
খোকন আরো জানান, ঘটনাস্থলে পৌঁছে অনেক পুলিশের জমায়েত দেখতে পান। শুরুতে তাকে বলা হয়নি তার ভাই আত্মহত্যা করেছে।
তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে পারিবারিক কোন সমস্যা ছিল কিনা তার ভাইয়ের।
খোকন এ প্রশ্নে তখন জানান, তারা দুই ভাই একসাথেই থাকতেন, কোন সমস্যাছিল না।
পরবর্তীতে তাকে জানানো হয় তার ভাই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
খোকন জানতেন না তার ছোট ভাইয়ের সাথে কোন মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।
পরে বাড়ি থেকে নিহত নূর হোসেনের ভাবীদের থেকে জানা যায় এই প্রেমের কথা।
এছাড়াও নিহতের মোবাইল থেকে ঐ প্রেমিকার একাধিক ছবি পাওয়া যায়।
জানাযায়, ঐ প্রেমিকার নাম হালিমা। মেয়ের বাড়ি কুমিল্লা।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited