চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে গ্যাসের হরিলুট : তিতাস কর্মকর্তাদের অবৈধ বাণিজ্যের চাপে বাড়ছেনা রাজস্ব

গাজীপুরে গ্যাসের হরিলুট : তিতাস কর্মকর্তাদের অবৈধ বাণিজ্যের চাপে বাড়ছেনা রাজস্ব

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৪ পিএম, ২০২৩-০৭-০৫

গাজীপুরে গ্যাসের হরিলুট : তিতাস কর্মকর্তাদের অবৈধ বাণিজ্যের চাপে বাড়ছেনা রাজস্ব

সাঈদ মৃধা : গাজীপুরের প্রচলিত আছে ‘বেড়ায় ক্ষেত খায়’, অর্থাৎ যে প্রাচীর ফসল রক্ষা করার কথা সে প্রাচীরই ফসল ধ্বংস করে। এই কথাটির বাস্তবতা বিপজ্জনকভাবে পরিলক্ষিত হচ্ছে গাজীপুরের গ্যাস খাতে। গ্যাস বিতরণে অনিয়ম ও গ্যাস নিয়ন্ত্রণ অপ্রতিরোধ্য হয়ে ওঠায় এ খাতে দুর্নীতি করে রাতারাতি কোটিপতি বনে যাচ্ছে একটি অসাধু চক্র।

সরেজমিনে গাজীপুর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, তিতাস গ্যাস অবৈধভাবে বিতরণের জন্য লাইন স্থাপনের কাজ চলছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির অসাধু কর্মকর্তারা গোপনে লাইন স্থাপনের অনুমতি দিয়ে আবার লাইন বিচ্ছিন্ন করতে যাচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েক দফায় গ্রাহকদের সঙ্গে গ্যাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গ্যাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি আক্রান্ত হয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এমনকি সংবাদ কর্মীরাও। এই অবস্থায়ই অবৈধ গ্যাস লাইন স্থাপন, নিয়ন্ত্রণ ও বিতরণ চলছে সমান তালে।

অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে গাজীপুর জেলায় তিতাস গ্যাস চুরির কাজ করে প্রায় দুই ডজন কোটিপতির জন্ম হয়েছে। রাতারাতি কোটিপতি হওয়ার এই সুযোগটি এখন অবারিত হয়ে উঠছে। সূত্র বলছে, রাজনৈতিক দলের নেতা হওয়ার প্রয়োজন নেই। কোনো একটি অখ্যাত বা নামমাত্র পত্রিকার সাংবাদিকের পরিচয়পত্র নিয়ে গ্যাস অফিসে কোনো ঠিকাদারের পক্ষে গেলেই গ্যাস কর্মকর্তারা চুরি ধরা পড়ার কারণে নমনীয় হয়ে যান। ফলে সাংবাদিক নিয়ে যাওয়া ঠিকাদার অবৈধ লাইন বসানোর কাজ শুরু করেন। দায়িত্বশীল সূত্র জানায়, কমপক্ষে ছয় হাজার ফুট বিতরণ লাইনের মাধ্যমে চোরাই পথে প্রায় শতাধিক বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া যায়। প্রতিটি বাড়ি থেকে গড়ে এক লাখ টাকা করে নিলেও কোটি টাকার উপরে পকেটে চলে যায় সংশ্লিষ্ট ঠিকাদারের। অথচ, এই কাজ করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। ফলে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য গ্যাস চুরি একটি সহজলভ্য মাধ্যম হিসেবে পরিণত হয়েছে। এই কারণে গ্যাস চুরির ক্ষেত্রে চোরের সংখ্যাও বেড়ে গেছে। অবৈধ গ্যাস লাইন পরিদর্শন করে দেখা যায়, অবৈধভাকে নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি গ্যাস লাইন থেকে যে কোন মুহূর্তে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটে যেতে পারে, যেটা বড় ধরনের ট্রাজেডিতে রূপ নিতে পারে। সূত্র জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আঞ্চলিক বিপণন ডিভিশন গাজীপুরের আওতায় দীর্ঘদিন যাবৎ চলছে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার উৎসব। কাঁচা টাকায় রাতারাতি বড় লোক হওয়ায় এই মহা আয়োজনে জড়িয়ে যাচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর