শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৩৬ পিএম, ২০২২-০২-০৬
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, যেটি নিরাপত্তার চাদরে মোড়া। সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হঠাৎই একটি মুরগি প্রবেশ করে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভেতরে প্রবেশ করার কারণে মুরগিটিকে আটক করা হয়েছে।
রীতিমতো হইচই পড়ে গেছে বিষয়টি নিয়ে। এ ঘটনার তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
ওয়াশিংটন ডিসির স্থানীয় একটি প্রাণী কল্যাণ সংস্থা জানিয়েছে, এ সপ্তাহে পেন্টাগনের নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে একটি মুরগি ধরা হয়েছে।
জানা গেছে, গত সোমবার সকালে ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ের এলাকায় মুরগিটিকে পাওয়া যায়। পরে সেটি এক কর্মকর্তার হেফাজতে রাখা হয়। সেটির নামও পড়েছে ‘হেনি পেনি’।
প্রাণী কল্যাণ সংস্থাটির মুখপাত্র চেলসা জনস বলেন, তবে মুরগিটিকে ধরার প্রকৃত স্থানটি কোথায়, তা তিনি জানাতে চাইছেন না। তিনি বলেন, প্রকৃত স্থানটি কোথায় সেটি সম্পর্কে বলার অনুমতি তাদের নেই।
তবে মুরগিটিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পাওয়া গেছে। কখন মুরগিটি সেখানে প্রবেশ করে এবং কী করে এলো সে বিষয়গুলো এখনও স্পষ্ট হওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited