শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৬ পিএম, ২০২২-০৫-৩০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধনী অনুষ্ঠানে বরুণার পীর ও শেখবাড়ি জামিয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন- ইলমে দীন অর্জন করার আসল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা বা আল্লাহর সন্তুষ্টি। তাই দুনিয়ার উদ্দেশ্যে নয় বরং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইলমে দীন অর্জন করতে হবে। তিনি আরও বলেন-কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থা এবং এর শিক্ষা কার্যক্রম সবকিছু পরিচালনা করা হয় পবিত্র কুরআন-সুন্নাহ অনুযায়ী। এজন্য সকল ছাত্র উস্তাদের নিয়তকে খালেস করে দ্বীনি শিক্ষায় মনোনিবেশ করতে হবে। গতকাল বিকেলে মৌলভীবাজার শহরের দরগাহ মহল্লায় অবস্থিত মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসার নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। মাদরাসার মুহতামিম মুফতি ইবরাহিম খলিল এর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা যুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দোহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনগর বছিরমহল মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা এমদাদুল হক তালুকদার, আলেম সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির, কবি হাসান মাহমুদ ও মাওলানা মনিরুল ইসলাম। মাদরাসা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মুফতি ফরহাদুল আলম, মাওলানা আমীন হুসাইন, মাওলানা ফয়যুল হক, মাওলানা শুয়াইব আহমদ এবং মাওলানা মাহমুদুল হাসান। সবক উদ্বোধন ও দোয়া মাহফিলে শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্খীদের উপস্থিতি ছিল।
কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম সবকিছু পরিচালনা করা হয় পবিত্র কুরআন-সুন্নাহ অনুযায়ী ---বরুণার পীর

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited