শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:২৭ পিএম, ২০২৩-০৩-০৫
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন দেশীপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানার কালীবাড়ি মহেশপুর এলাকার মো. ইমদাদুল হকের ছেলে মো. মোবারক আলী (২৯)। তিনি ঢাকার উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বসবাস করতেন। রোববার গাজীপুর মেট্রোপলিটনের উপ-কমিশনার (গোয়েন্দা বিভাগ-দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানান।
তিনি জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদে জানতে পারে ট্রেনযোগে চোরাচালানের মাধ্যমে কর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল গাজীপুরে আনা হচ্ছে। পরে শনিবার (৪ মার্চ) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় রেললাইনের পাশে অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে জুয়েলারি সামগ্রী, শার্ট, থ্রি পিস, শাড়ি, ওড়নাসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এসময় মোবারক আলীকে আটক করা হয়েছে। তবে আরও ৩-৪ জন পালিয়ে গেছে।
উদ্ধার মালামালের মধ্যে ৭৫০ পিস শার্ট, ৩৮৮টি থ্রি পিস, ৮পিস শাড়ি, ৪৪ পিস উড়না, ৬ হাজার ৫৬ জোড়া চুড়ি, ২ হাজার ৬৩৭টি নেকলেস, ৪৭৩ পিস মাথার টিকলী, ৩৫ পিস নুপুর, ৪ হাজার পিস নাক ফুল ও ৭৬১টি আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited