শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:৪৮ পিএম, ২০২৩-০১-১৩
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এরপর সেখানে জুমার নামাজ আদায় করেছেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ জামায়াতে খুতবা পাঠ ও ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শুরা সদস্য মাওলানা জোবায়ের। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। এদিকে বাদ ফজরের নামাজের পর থেকেই লাখ লাখ মুসুল্লি স্রোতের মতো তুরাগ তীরে ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন। ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, ঢাকা, গাজীপুর ও টঙ্গীসহ বিভিন্ন এলাকা থেকে লাখো মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। সকাল থেকেই সড়ক পথ, রেলপথ ও নৌপথসহ সব পথেই টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। দুপুর ১২টা ১৫ মিনিটে হয় জুমার আজান, ১টা ৪০ মিনিটে শুরু হয় জুমার খুতবা। দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার নামাজ শুরু হয়, শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে। টঙ্গীর বিভিন্ন ভবনের ছাদেও জুমার নামাজে শরিক হন মুসল্লিরা। বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে জায়গা পেয়েছে সেখানে নামাজে শরিক হনে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুমার নামাজের আগে বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। ফজর নামাজের পর মাঠে আম-বয়ান করেন রায়বেন্ডের মাওলানা জিয়াউল হক। জুমার পর মাঠের মূলমঞ্চ থেকে বয়ান করছেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন মাওলানা যোবায়ের এবং বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন। বয়ান অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা উমর ফারুক। অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, এবার মুসুল্লিদের নিরাপত্তার স্বার্থে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মুসুল্লিদের পাশে আছে। তিনি বলেন, এই মাত্র জুমার জামাত শেষ হলো। এখন অনেকেই গন্তব্যে ফিরবেন। মুসুল্লিদের গাড়িতে উঠতে কিংবা পথে যেন কোনো হয়রানির শিকার না হতে হয় সেদিকে সজাগ রয়েছে পুলিশ। ইজতেমা মাঠে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। তাদের সেবায় পুলিশ প্রশাসন পাশে আছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলাসহ সবকিছু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। এরিয়াটা নিরাপত্তার চাদরে যেহেতু ঢেকে দিয়েছি, সুতরাং কোনোরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। এবার কোনো ধরনের নাশকতা, ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটবে না বলে আমরা প্রত্যাশা করছি। আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দুই পর্বের সমাপ্তি হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited