শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৯ পিএম, ২০২১-০৬-০৮
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় পৌরসভার সরবারাহকৃত পানি সংযোগ নিতে আগ্রহী গ্রাহকদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী এর উদ্বোধন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতাভুক্ত প্রকল্পটি হোমনা পৌরসভায় বাস্তবায়ন হচ্ছে। পৌরসভা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেলিমা আহমাদ মেরী এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইউনিসেফের কনসালটেন্ট মো. জাহিদুর রহমান, পৌর সচিব শাহাদাৎ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জাল হোসেন ও আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলাম ও মো. ফয়সাল সরকার প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited