শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৪৮ পিএম, ২০২১-০৮-০৯
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যে মৃত দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৮ আগষ্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকা এ ঘটনা ঘটে। সোমবার (৯ আগষ্ট) সকালে দুজনের দাফন সম্পন্ন হয়।
মৃত ব্যক্তিরা হলেন, রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটা মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করে, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারক জানান, আমরা বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে সকালে দুজনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited