শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২২ পিএম, ২০২১-০৮-০৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ঘরের জানালা ভেঙে এক গৃহবধূকে (২৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিবুর রহমান উপজেলার রহিমপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে। সোমবার (২ আগষ্ট) রাতে এ ঘটনায় একটি মামলা করা হয়।
অভিযোগ সূত্রে জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ প্রতিদিনের মতো শাশুরির ঘর থেকে তার নিজ ঘরে ঘুমাতে যায়। পরে রাত ২টার দিকে হাবিবুর রহমান তার সহযোগীদের সহায়তায় ঘরের জানালা ভেঙে কেচি দিয়ে ওই গৃহবধূর শরীরের কাপর কেটে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে পাশের ঘরে থাকা লোকজন আসলে হাবিবুর রহমান ওই গৃহবধূর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ওই গৃহবধূ সোমবার রাতে মুরাদনগর থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে হাবিবকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited