শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০৫ পিএম, ২০২১-০৭-১০
এনামুল হক, সিরাজগঞ্জ থেকে : রাজস্ব ফাঁকির কারণে সিরাজগঞ্জে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ ও বিড়ির ব্যান্ডরোল জব্দ ও আরিফ রহমান নামে প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার চন্ডিদাসগাঁতী হাটখোলায় মধু বিড়ি ফ্যাক্টরী থেকে এসকল কিছু জব্দ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকী।
সহকারী রাজস্ব কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, পাবনার ‘মধু বিড়ি’ নামক একটি প্রতিষ্ঠানের অন্তরালে চন্ডিদাসগাঁতী গ্রামে মৃত আব্দুর কাদের পুত্র এসএম আরিফ রহমান (৩৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যান্ডের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মধু বিড়ি, কিসমত বিড়ি, ইলেক্টিক সামগ্রী তৈরী করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ হাজার কিসমত বিড়ি, ২ লাখ ৮০ হাজার মধু বিড়ি, ১১ হাজার ২শ বিড়ির কাগজ, ৪’শ ব্যান্ডরোল শীট ও ৪৪০ পিস জর্দা জব্দ করি। তিনি আরও জানান, ভ্যাট ফাঁকির অভিযোগে এব্যাপারে সিরাজগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এঅভিযানে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited