শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৭ পিএম, ২০২১-০৯-১৫
এনামূল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লায় স্বামীর ছুরিকাঘাতে মোছা: রিমা খাতুন (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেলকে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেশ কিছুদিন যাবত তাদের পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতে রিমার সঙ্গে স্বামী সোহেলের ঝগড়া বিবাদ হয়। এ সময় সোহেল ধারালো দিয়ে ছুঁড়ি তার বুকে আঘাত করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা সোহেলকে আটকে রেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলকে আটক করে।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited