শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৬ পিএম, ২০২৩-১২-০৩
আয়াছ রনি, কক্সবাজারঃ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন।
এদিকে একই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ সালাহউদ্দিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করলে জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৩ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আট প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং বাকি পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, ঋণ খেলাপি হওয়ায় সালাহউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, 'গত ২৩ নভেম্বর মহামান্য আদালত খেলাপির তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার নির্দেশ দেন। তাই আমি ঋণখেলাপি নই। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে আমাকে ঋণখেলাপি দেখানোয় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আপিল করব।'
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited