শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৬ পিএম, ২০২৩-০৭-১৯
সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল ও রামনগর গ্রামের সংযোগ সেতু ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কারের দাবী জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কয়েকবছর আগে সেতুটি জরাজীর্ণ হয়। পাটতনের আরসিসি স্লিপার ভেঙে যাওয়ায় বহুদিন থেকে ঝুঁকি নিয়ে এলাকাবাসী সেতুটি দিয়ে যাতায়াত করছেন। বিগত ঈদুল আজহার কয়েকদিন আগে সেতুটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে যায়। এরপর থেকে মরণফাঁদে পরিণত হয়েছে সেতুটি। সূর্যমণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক শরীফ বলেন, প্রতিদিন সেতুটি পার হয়ে ইন্দ্রকূল আকবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা ও মধ্য ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে পারাপার হচ্ছেন। দ্রুত সেতুটি পূণর্নির্মাণের দাবী জানান তিনি। মধ্য ইন্দ্রকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বর্তমানে সেতুটি পারাপার হতে গিয়ে যেভাবে আমরা ভীতসন্ত্রস্ত হই। সাঁকো পারাপারেও এতটা ভয় করে না। সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঈদুল আজহার আগে সেতুটি ভেঙে যায়। এরপর থেকে জনগনের ভোগান্তি শুরু হয়। বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, খুব শিগগিরই সেতুটি চলাচলের উপযোগী করা হবে
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited