শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:১৮ এএম, ২০২২-০৩-০২
মার্কিন সরকার জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে মস্কো তার জবাব দেবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
গত সোমবার জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলি নেবেনজিয়া জানিয়েছিলেন, মার্কিন সরকার জাতিসংঘের রুশ স্থায়ী মিশনের ১২ কূটনীতিককে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে তাদের আগামী ৭ মার্চের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিকদের আমেরিকা থেকে বহিষ্কারের ঘটনা প্রমাণ করে, মার্কিন সকরার জাতিসংঘ ঘোষণায় নিজের দেয়া প্রতিশ্রুতি মানে না এবং জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়ার চুক্তিও লঙ্ঘন করেছে। নেবেনজিয়া মার্কিন সরকারের ওই সিদ্ধান্তকে জাতিসংঘের রুশ মিশনের বিরুদ্ধে আমেরিকার আরেকটি বিদ্বেষী পদক্ষেপ বলে আখ্যায়িত করেন।
এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাতিসংঘ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না বরং অবশ্যই এর উপযুক্ত জবাব পাবে ওয়াশিংটন। তিনি বলেন, কূটনৈতিক খেলায় হেরে গেলেই আমেরিকা এ ধরনের আন্তর্জাতিক আইন পরিপন্থি কাজ করে এবং জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়ার ক্ষমতার অপব্যবহার করে।
জাখারোভা বলেন, রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনাকে রাশিয়া ও আমেরিকার সম্পর্ককে আরো বেশি শীতল করার পদক্ষেপ বলে মনে করছে মস্কো।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited