শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:০৯ পিএম, ২০২২-১০-২৫
মাহাবুব রহমান বিপ্লব,বিভাগীয় প্রতিবেদক,রংপুরঃ রংপুরের বদরগঞ্জে জমাজমি বিরোধের জের ধরে বসতভিটা থেকে উচ্ছেদের পরিকল্পনায় বড় ভাইয়ের হুকুমে বাকী ভাইরা দলবদ্ধ হয়ে ছোট ভাইয়ের বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজ করেন। ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে ছোট ভাই তোজাম্মেল হক পরিবার নিয়ে বসবাস ও নিরাপত্তাহীনতায় ভুগছেন, পাচ্ছেন না এলাকায় সু বিচার, উল্টো মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে গ্রাম্য মাতবর ও আসামীরা হুমকি দিয়ে আসছেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের ডাঙ্গীরপাড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মামলায় উল্লেখ্য,কুতুবপুর ডাঙ্গীরপাড় গ্রামে রহিমুল্লাহর সন্তানদের মধ্যে সহজ সরল নিঅক্ষর ও হত দরিদ্র তোজাম্মেল হক। তার বসবাড়ীর একাংশে জোরপুর্বক পাকাঘর নির্মান করেন বড়ভাই তহসিন। শুধু তাই নয় তহসিন গায়ের জোরে নলকুপের ড্রেনের ময়লা পানি তোজাম্মেলের মাটিঘর ঘেসিয়ে তার বাড়ীর উপর দিয়ে ময়লা পানি নিষ্কাশনের চেষ্টা করেন। এনিয়ে তোজাম্মেলের পরিবার বাধা প্রদান করায় তার মেয়ে তারজিনাকে বাড়ীতে একাকি পেয়ে বেধম মারপিট সহ তোজাম্মেলের মাথা গোছার ঠাই বসত মাটির ঘরের টিনের ছাউনী খুলে ঘর ভাংচুর করেন তহসিনের হুকুমে তার পরিবার ও ভাড়াটে সন্ত্রাসী বাহিনী। এ সময় চলে সিনেমা ষ্ট্যাইলে লুটতরাজ। বাড়ী ভাংচুর ও লুটতরাজের খবর পেয়ে তোজাম্মেল বাড়ীতে ছুটে আসলে তার ভাইরা দলবদ্ধ হয়ে তাকে ও তার স্ত্রীকে মারপিট সহ হুমকি দিয়ে বলেন, টাকা ও শক্তি যার বসতভিটা, থানাপুলিশ ও গ্রাম্য মাতবর তার,মামলা করলে লাশ রাস্তায় পড়ে থাকবে। বিবাদীদের দাপটে থানায় অভিযোগ দায়ের করার পরও ৭মাস পর স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে পুলিশ মামলা রেকর্ড করেন। মামলা নং ০২/১১৯তাং০৪/১০/২২। মামলা দায়ের করার পর নিরাপত্তাহীনতায় বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী ও তার পরিবার। মামলা তুলে নেওয়ার জন্য আসামী পক্ষের লোকজন ও গ্রাম্য মাতবর হুমকি দিয়ে আসছেন।
ভুক্তভুগি ও মামলার বাদী বলেন, আমার বসতভিটা ভাংচুর ও লুটতরাজের সু বিচার চাই।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited