শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০৬ এএম, ২০২২-০৩-১৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪ শত টাকা, ৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
সোমবার (১৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৪ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগংরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর সদরপুরের আড়িয়াল খাঁ এলাকার মৃত কাশেম শেখের ছেলে মিজান শেখ (৩৭) এবং একই এলাকার মৃত মুতা সিপাইর ছেলে শাহ আলম (৩২)।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক হয়ে একটি ট্রাকে করে কয়েক জন অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকায় আসছেন। সেই সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদেরকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited