চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর এর উদ্যাগে আলোচনাসভা ও সংবর্ধনা

হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর এর উদ্যাগে আলোচনাসভা ও সংবর্ধনা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৪ পিএম, ২০২৩-০৮-২০

হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর এর উদ্যাগে আলোচনাসভা ও সংবর্ধনা

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীর সুষ্ট মেধা বিকাশের জন্য অনুকূল পরিবেশে তৈরি আধুনিক শিক্ষা ব্যবস্থা “ জামেয়া ইসলামিয়া হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর” মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যাগে গুনিজন সংবর্ধনা ও আলোচনাসভা ও মিনি সাফীরুল কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাদরাসা প্রাঙ্গনে গত ১৭ আগস্ট দুপুরে। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও হাদীকাতুল কোরআন মাদরাসা দুর্লভপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি, বৃটেন প্রবাসী ড.আবুল লেইস ভিডিও বার্তা‘র মাধ্যমে স্বাগত বক্তব্য প্রদান করেন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মাদরাসার সহকারি শিক্ষক শেখ শাহ আলম ও সাংবাদিক আব্দুল মুকিত ইমরাজ এর যৌত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- সাফী একাডেমী‘র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও গবেষক লন্ডন প্রবাসী ড.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- বিশিষ্ট লেখক ও গবেষক ড.আবুল কালাম আজাদ এর সহধর্মনী মিসেস আজাদ, মৌলভীবাজার জামেয়া আরাবিয়া, মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা হাবিবুর রহমান কাসেমী, জামেয়া ইসলামিয়া, রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব (স্বারক রেজি নং-২৬৯) এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামেয়া ইসলামিয়া হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর” মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ ইজাজুল হক, সহকারি শিক্ষক মোঃ আবু রায়হান, এনটিভি ইউরোপ এর কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ, দৈনিক গণমুক্তি‘র জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদারসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। হাদীকাতুল কুরআন মাদরাসা, দুর্লভপুর এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে তিন ভাষায় কুরআন তেলাওয়াত করেন- আব্দুল্লাহ আল- নুমান, রাব্বি আহমদ। কবিতা আবৃত্তি করেন, রিয়াদ, রাব্বি, মুন্না, আপন, হাদিস পাঠ করেন- আল জিহাদ হুসাইন, যাবতীয় ফরয বিষয়াবলী আল রাহীম, নামাযের ওয়াজিব সজিব আহমদ, নামাজ ভঙ্গের কারণ হাসান আহমদ, তিন ভাষায় ১০০ শব্দ মাহফুয খাঁন মুন্না, আরবী কথোপকথন বদরুজ্জামান ও রাব্বি আহমদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক ড.আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের সুষ্ট মেধা বিকাশের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা মিনি সাফীরুল কোরআন তুলে দেন। এ সময় তিনি উল্লেখ করেন- “সাফীরুল কোরআন” হলো সহজ উপায়ে কোরানিক ভাষা শেখার এমন একটি বিস্তারিত কোর্স, যার মাধ্যমে পবিত্র আল কোরআনের আয়াত পড়ে বা শুনে অতি সহজে প্রতিটি শব্দ বা বাক্যের অর্থ বোঝা যায়। প্রাথমিক স্তরের কোর্সটি সম্পন্ন করার পর প্রায় ৭০-৮০ শতাংশ শব্দ বা আয়াতের ভাবার্থ বুঝতে সক্ষম হবেন। কোরআন-হাদিসের পবিত্র গ্রন্থগুলো পড়ে সঠিক অর্থ অনুধাবনের পাশাপাশি অধিকতর গবেষণা ও জ্ঞানার্জনের সক্ষমতা অর্জন করা সম্ভব হবে। বিগত কয়েক বছর ধরেই এই অভিনব পদ্ধতি প্রয়োগ করে তিনি নিজেই বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ও ইংরেজী উভয় ভাষা-ভাষী মুসলিম জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারের জন্য ব্যাপক কাজ করে আসছেন।

 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর