শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ পিএম, ২০২২-০৩-১৯
মরহুম শহিদুল্লাহ ফরাজী স্মৃতি আন্তঃ চরান্চল ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ইং এর উদ্যোগে শনিবার (১৯ মার্চ ) বিকাল ৩টায় নরসিংদী সদরের করিমপুরে ফরাজী বাড়ী সংলগ্ন খেলার মাঠে, দিলারপুর একাদশ বনাম শিল্পী একাদশ(নবীপুর) এর মধ্যে খুবই জাঁকজমকপূর্ণ ও টান টান উত্তেজনামুলক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের চরান্চলের গর্ব ও এডভোকেট আসাদুজ্জামান এর সুযোগ্য কন্যা এবং আড়াইহাজার উপজেলার বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সহধর্মিণী ড.শায়মা আফরোজ(ইভা)।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি নয়ন শেখ, কাজল শেখ,ইসমাইল হোসেন মেম্বার,আরমানপাঠান মেম্বার,ডাঃ গুরজুন চৌধুরী,যুবলীগ নেতা রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা আবু হানিফ জনি পানাই ও অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌজন্যে ইলিয়াস ফরাজী,সিদ্দিক ফরাজী ও আরিফ ফরাজী। ম্যাচটি দর্শকরা খুবই উত্তেজনা নিয়ে খেলা উপভোগ করেছেন এবং দিলারপুর একাদশ টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৬ ওভারে ১৭৯ রানের বিশাল টার্গেট দেন শিল্পী একাদশকে।জবাবে শিল্পী একাদশ মাত্র ৮৪ রান করতে সক্ষম হোন সবগুলো উইকেটের বিনিময়ে। এবং দিলারপুর একাদশ ৯৪ রানের বিশাল জয় পান। ম্যাচ সেরা হয়েছেন শাওন(৬৬রান)। প্রধান অতিথি খেলা শেষে বিজয়ীদের মাঝে একটি ফ্রিজ উপহার তুলে দেন। দিলারপুর একাদশের সার্বিক সহযোগিতায় ছিলেন পানাই ফ্যাশন এর কর্ণধার জনাব বাছেদ পানাই।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited