শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:১৮ এএম, ২০২৩-০৪-২৫
সাঈদ মৃধা: রাজধানীর উত্তরায় ACCEPT গ্লোবাল লিমিটেড। নামে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ব্যবসায়ী জাফর আলী ও তার দুই ছেলে কামরুল ইসলাম, সাইফুল ইসলাম। ১৫ ই এপ্রিল ২০২৩ অনুমানিক ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন। এ অভিযোগে উত্তরার অফিসে গিয়ে পাওদাররা অফিস বন্ধ পান। এর ফলে পথে বসেছেন অনেক ব্যাবসায়ি ও ভুক্তভোগী।
এদিকে রাজধানীর দক্ষিণখান এর ব্যাবসায়ি মোঃ আব্দুল খালেক জানান, কিছু দিন পূর্বে অনলাইন নামে ব্যবসা করার জন্য রাজধানীর দক্ষিণ খান ট্রান্সমিটার মোড় তারা ACCEPT গ্লোবাল লিমিটেড নামে জমজমাট বাণিজ্য করছিল। কোনো লাইসেন্স না নিয়েই ভুয়া কাগজপত্র বানিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাদের নিযুক্ত এজেন্টের মাধ্যমে অল্প সময়েই প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি সটকে পড়েছেন এই প্রতারক চক্র। ACCEPT গ্লোবাল লিমিটেড এর কর্ণধার জাফর আলী তার সহযোগী কামরুল, সাইফুল দুই ছেলেকে নিয়ে তিনি এমন কান্ড ঘটিয়েছেন। তিনি বিভিন্ন এলাকায় গ্রাহক ধরতে এজেন্ট নিযোগ করেন। এলক্ষে বিভিন্ন গ্রুপের লিডাররা এজেন্ট হন। তারা অতি বেশি মুনাফার লোভ দেখিয়ে প্রতিটি গ্রাহককে ২০/৩০/৫০/লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করেন। বিভিন্ন প্যাকেজ বিক্রির জন্য নানা ক্যাটাগরির মূল্যও নির্ধারণ করে দেন। পরবর্তীতে তারা উত্তরায় বিশাল আলিশান অফিস খুলে ঢাকা ও বিভিন্ন জেলার কয়েকশ ব্যাবসায়ি নারী-পুরুষের কাছ থেকে অনলাইন ব্যবসার নামে আইডি খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগী মোঃ আব্দুল খালেক দৈনিক আমাদের বাংলার ষ্টাফ রিপোর্টার এই প্রতিবেদককে জানান প্রথমে পরিচয় তার পরে দেখা সাক্ষাৎ হতো । প্রায়ই তার ব্যবসার গল্প করতো অনেক পরামর্শ করে আমাকে ভুলিয়ে আমার কাছ থেকে ৫/১০ লক্ষ টাকা চান অনলাইন ব্যাবসায় ১৮/২৫ শতাংশ লাভে। এক পর্যায়ে আমি বিনিয়োগ করি। কয়েক মাস পরে আমাকে বলে ”আপনার ফেক্টরীতে আর কতো টাকাই বা লাভ হবে আমাকে ৫০ লক্ষ টাকা দিন, আমার বিদেশ থেকে মাল আসছে বন্দরে লাভের পরিমাণ বেশি।” আমি রাজি হয়ে টাকা দিলাম। কয়েক দিন পরে ফোন দিলে তিনি আর রিসিভ করেননা । অফিসে গিয়ে দেখি অফিস বন্ধ। বাড়িওয়ালা বলেন তারা অনেক গ্রাহকের টাকা মেরেছে পাওনাদাররা অফিস ভাংচুর করছে, আমি এখন নিরুপায় হয়ে পড়েছি।
এদিকে দক্ষিণ খান থানায় ১৮/০৪/২০২৩ এ একটি সাধারণ ডায়েরি করেন মোঃ আব্দুল খালেক, জিডি নং ১০৫৪। তিনি দ্রুত এ প্রতারকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited