শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৫৯ পিএম, ২০২৩-০৭-০৬
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ০৬-০৭-২০২৩ইং কুড়িগ্রাম জেলার সুনামধন্য গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক অমিত কুমার বসুর তত্ত¡াবধানে জেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত মেডিকেয়ার নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একটি স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠান জেলাকে উন্নয়নের দিকে ধাবিত করে। নার্সিং এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। এ পেশার সাথে সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। সম্প্রতি মেডিকেয়ার নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ নামে একটি স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এবং প্রাথমিকভাবে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে এর শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বি,এস-সি নার্সিং কোর্স করে দেশে ও বিদেশে বিএস-সি নার্সিং পেশা/ ডিগ্রীধারীদের চাকুরীর সুযোগ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই কলেজ কর্তৃপক্ষকে আগামী ০৩ বছরের মধ্যে কলেজের একটি পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য নির্দেশ প্রদান করেছে। অত্র নির্দেশনাকে সামনে রেখে মেডিকেয়ার নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রত্যেকটি শ্রেণী কক্ষে সুন্দর ও পরিপাটি ডিজাইনের সমন্বয়ে আধুনিক প্রযুক্তির সকল সুযোগ সুবিধা রয়েছে। একজন শিক্ষার্থী অনায়াসে এখানে বসে দেশ বা বিদেশের যে কোন দেশের নার্সিং শিক্ষার্থী বা পেশার মানুষের সাথে যোগাযোগ করতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রয়েছে একটি অত্যাধুনিক লাইব্রেরি এবং এ পেশার সাথে সম্পর্কিত দেশী-বিদেশী অনেক বই রয়েছে। নার্সিং পেশার দক্ষতা উন্নয়নে বিশ্বের নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিখ্যাত জার্নালও রয়েছে। সুদৃশ্য লাইব্রেরীর একটি কক্ষকে বঙ্গবন্ধু কর্ণার হিসেবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় পাঠ্যপুস্তকের রয়েছে এক বিশাল সমাহার। ব্যবহারিক ক্লাসের জন্য চীন থেকে নিয়ে আসা হয়েছে অনেক মূল্যবান উপকরণ যেমন- মানব কঙ্কাল, দেহের বিভিন্ন অঙ্গ, প্রসূতি মায়ের বিভিন্ন নমুনা, সার্জিকাল যন্ত্রপাতি। এ উপকরণগুলো শিক্ষার্থীদেরকে হাতে-কলমে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার ল্যাব, শিক্ষক মিলনায়তন কক্ষ সহ যা যা প্রয়োজন তার সবই আছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মির্জা মোঃ নাসির উদ্দিন জানান, বাংলাদেশের যে কোন জেলার শিক্ষার্থীসহ বাইরের রাষ্ট্র নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে বলে আমরা বিশ্বাসী। গ্রীণ লাইফ জেনারেল হাসপাতালের মেডিকেয়ার নার্সিং এন্ড মিউওয়াইফারি কলেজের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল খন্দকার ফাহিম জানান, কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় অনন্য ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited