শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০১ পিএম, ২০২১-০৮-১১
মোহাম্মদ শাহ্ আলম শফি , (কুমিল্লা) : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ আগস্ট ২০২১ ইং তারিখ মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার মোগলটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩৩ (তিনশত তেত্রিশ) পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালি থানার মোগলটুলি গ্রামের মোঃ একেনুর রহমানের ছেলে মোঃ রানা (৩৮) এবং ২। একই গ্রামের মৃত ইফতেখার এর ছেলে মোঃ ছালিম (৬০)। এছাড়াও র্যাব-১১, সিপিসি-২ এর পৃথক আরেকটি অভিযানে ১১ আগস্ট ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার লালমাই থানার ললাই খিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০.৮ (দশ কেজি আটশত গ্রাম) গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার একবালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ আব্দুল জলিল (৩৭), ২। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ফেলনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ইয়াকুব মজুমদার (৪০) ও ৩। কুমিল্লা জেলার কোতয়ালি থানার মাঝিগাছা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফুল মিয়া (৫২)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ২। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited