শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২৩-০১-১৮
মুহা. মনজরুল ইসলাম (মনজু) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় ও নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১৮ থেকে ২০ জানুয়ারি-২০২৩ তিন দিনব্যাপি ‘নবাবগঞ্জ সাংস্কৃতিক উৎসব-২০২৩’ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকাল ৩ টায়, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমি, নবাবগঞ্জের সভাপতি মো: মতিউর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর মমতাজ বেগম।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত, নৃত্য, যাত্রা ও এ্যাক্রোবেটিক প্রদর্শনীর সমন্বয়ে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। উপজেলা শিল্পকলা একাডেমির শিশু সংগীত দলের পরিবেশনায় ‘আমরা সবাই মঞ্চকুড়ি’, ‘আমরা নতুন যৌবনের দূত’, ইয়াসমীন আলীর কোরিওগ্রাফিতে ‘আর একটা বার শেখ মুজিবের জনম দে না মা’ এবং লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনা ও ইয়াসমীন আলীর কোরিওগ্রাফি ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ ও ‘এ মাটি মানবতার’ শিরোনামে পরিবেশিত হয় দলীয় সংগীত।
একক সংগীত পরিবেশনায় ছিলেন সোহানুর রহমান সোহান, রোকসানা আক্তার রূপসা, বর্ণালী সরকার এবং সুস্মিতা দেবনাথ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দলের পরিবেশনায় বাউল সংগীত এবং এ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় প্রদর্শনীত হয় ক্রোবেটিক শো। সমবেত নৃত্য পরিবেশন করেন নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ফিফা চাকমার নৃত্যদল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ বিল্পব।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited