শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪২ পিএম, ২০২৩-১২-০১
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে থানার সন্নিকটে এক ময়লার ড্রেন হতে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুরাদনগর থানার সন্নিকটে গোমতী মার্কেটের দক্ষিন দিকে ময়লার ড্রেন হতে পরিত্যাক্ত অবস্থায় পুলিশ ৯টি দেশি অস্ত্র ও বিপুল সংখ্যক লোহার পাইপ উদ্ধার করেছে। ৯টি দেশি অস্ত্রের মধ্যে কিরিচ, রামদা ও বড় ছুরি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের প্রাইভেটকার স্যান্ডের উত্তর দিকে একটি ঘর হতে পুলিশ ১৩টি দেশি অস্ত্র উদ্ধার করেছে। রাত ৯টার দিকে মুরাদনগর থানার দেয়ালের উত্তর পাশে গোমতী মার্কেটের দক্ষিন দিকে ময়লার ড্রেন হতে পুলিশ ফের পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করলো।
এ বিষয়ে মরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান বৃহস্পতিবার রাতে ৯টি দেশি অস্ত্র সহ বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited