শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২১-০৪-২৭
বিনোদন ডেস্ক রিপোর্ট :ছোট্ট একটা গল্প এবং করোনা ভাইরাস আক্রান্তের সময় লকডাউনে এক যুবকের দিনের পর দিন ঘরবন্দী হয়ে থাকার ফলে যে মানসিক চাপ সৃষ্টি হয়। চাপ মুক্ত হওয়ার চেষ্টা নিয়েই ৮ মিনিট ৩ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’ নির্মান করা হয়েছে। জানা যায়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’ খুব শীঘ্রই টঙ্কার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। প্রান্ত চন্দ’র চিত্রনাট্য, পুলক রাজ’র পরিচালনা ও চিত্রগ্রহণে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। অভিনয় করেছেন প্রান্ত চন্দ, পাখি চন্দ, কথা চন্দ। প্রান্ত চন্দ বলেন, আমি এর আগে কখনোই অভিনয় করি নি বিধায় অভিনয় জগৎটা আমার কাছে পুরোপুরি নতুন। টুকটাক লেখালেখি করেছিলাম এক সময়, সেই থেকেই শর্টফিল্মের স্ক্রিপ্ট টা লেখা। সংগীত জগতে আমি ছোটবেলা থেকেই যুক্ত। গান শিখি, গান গাই। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যে আমাকে অভিনয়ও করতে হবে তা জানা ছিলো না। কেনোনা আমি অভিনয় করতে প্রচন্ড লজ্জা পেতাম। যাই হোক তাও প্রথমবারের মত কোনো শর্টফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পেরে কিছুটা লজ্জা পাচ্ছিলাম, আবার ভালোও লাগছিলো। আশা করি সবার কাছে ভালো লাগবে। তরুণ নির্মাতা পুলক রাজ বলেন, একটা ভালো ক্যামেরা নেই, স্টেন নেই, লাইট নেই, এডিটিং করার কম্পিউটার নেই, একদম শূন্য থেকে নির্মান করা কোন ভাবেই সম্ভব না। তারপরও হাল না ছেড়ে ছোট ভাই অরুনাভ মল্লিকের মোবইল দিয়ে সাহস করে নির্মানের চেষ্টা করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রত্যুষে প্রত্যাবর্তন । করোনা ভাইরাস নিয়ে গত বছর দেশ কঠোর লকডাউন ছিলো। মানুষ ঘর বন্দী থাকতে থাকতে মানসিক চাপে পড়ে গিয়েছিলো। নতুন অবস্থায় বাস্তব চিত্র তোলে ধরার চেষ্টা করেছি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আসা করি দর্শকের ভালো লাগবে।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited