শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৩ পিএম, ২০২১-০৭-০৫
দেবব্রত পাল বাপ্পী, লাকসাম: চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সারাদেশের ন্যায় জেলা দক্ষিনাঞ্চলের বানিজ্যিক নগরী লাকসামেও স্থানীয় প্রশাসনের তৎপরতায় ৭ দিনের কঠোর লকডাউন পরিচালিত হচ্ছে। এমনিতো আষাঢ় মাসের অনবরত বৃষ্টি, তারউপর সরকারের লকডাউন ঘোষনার ফলে নানান কারনে এবং সরকারী-বেসরকারী খাদ্য সহায়তা না পাওয়ায় এ অঞ্চলের হতদরিদ্র ও দিনমজুরদের দূর্ভোগের সীমা নেই।
সরেজমিনে দেখা যায়, ১লা জুলাই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই বুধবার মধ্যরাত পর্যন্ত এ বিধি নিষেধ বলবৎ থাকলেও আজ মঙ্গলবার পর্যন্ত কঠোর লকডাউনের মধ্য দিয়ে পার করছে ৬টি দিন এ অঞ্চলের মানুুষ। এ সময়ে জরুরী সেবা ছাড়া সরকারী-বেসরকারী অফিস, গণপরিবহন, যন্ত্রচালিত যানবাহন, শপিং-বিপনীবিতানসহ সামাজিক সকল অনুষ্ঠান বন্ধ রয়েছে। তবে স্বাস্থ্য বিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, হোটেল-রেস্তোরা, ফার্মেসী ও ফাষ্টফুডের দোকানসহ পায়ে চালিত রিক্সা ভ্যান চলছে। স্থানীয় প্রশাসন এ ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকলেও এলাকার অলিগলিতে গণপরিবহন ছাড়া সকল যানবাহন ও দোকানপাট চলছে। এ দিকে রবিবার পর্যন্ত লাকসাম সরকারি হাসপাতালে ১৫ করোনারোগী ভর্তিকে ঘিরে ভাবিয়ে তুলেছে এ অঞ্চলের মানুষকে। তবে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতনতা নেই বললেই চলে। স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে একাধিক প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে অর্থদন্ড করলেও জনসমাগম ঠেকাতে পারছে না।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সরকারি নির্দেশ মতো ২১ দফা নির্দেশনা কঠোর ভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, পুলিশ, আনসার, ভিডিপিসহ আইন শৃঙ্খলার বাহিনীর একাধিক সংস্থার লোকজন কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিদিন সেনাবাহিনীর সদস্যদের তৃনমূল পর্যায়ে উপস্থিতি এলাকার মানুষকে কিছুটা হলেও ঘরে থাকতে বাধ্য করেছে। অপরদিকে এ কঠোর লকডাউন চলাকালে ব্যাংক-বীমা শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি রবিবারও বন্ধ ছিলো। তবে সোমবার খোলার দিনে প্রতিদিন লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সময় সীমা থাকলেও গ্রাহকের উপস্থিতি কম থাকায় বেশির ভাগ সময়ই অলস সময় কাটাতে হয়েছে তাদের। গত ৬দিন যাবত ফাঁকা লাকসাম পৌরশহর। রাতে যেনো ভুতুড়ে নগরী। পুৃলিশ টহল জোরদারের দাবী সকল ব্যবসায়ীদের। আসন্ন কোরবানী গরুর হাট নিয়ে অনেকটাই শংকিত গরু ব্যবসায়ীরা।
বিশেষ করে ২১ দফা নির্দেশনা কিংবা কঠোর লক ডাউন বাস্তবায়নে লাকসাম পৌরমেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উন্নয়ন সমন্বয়কারী মহব্বত আলী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি উজালা রানী চাকমা পৃথক পৃথক ভাবে সর্বদা মাঠে ছিলেন। আর মাত্র ১ দিন বাকী এ লকডাউনের সময় সীমা। তবে আরও ১ সপ্তাহের জন্য এ বিধি নির্দেশের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে একাধিক সূত্র জানায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited