শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৯ পিএম, ২০২২-০৬-২৯
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: উজান থেকে আসা পাহাড়ী বৃষ্টির পানির ঢলে কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর পানি বৃদ্ধির ফলে পানিবন্দি হয়ে যাওয়া ৫শ’ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, এ উপজেলা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে এ ইউনিয়নের নদীর বেড়িবাঁধের ভেতরে থাকা জাহাপুর, সাতমোড়া, শুশুন্ডা, দড়িকান্দি, নয়াকান্দি, দোলারামপুর, দক্ষিন দিলালপুর গ্রামের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পরে। এসব পানিবন্দি পরিবারের মাঝে তাদের গ্রামে গিয়ে এসব ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিমগীর হোসেন, ইউপি সদস্য জহিরুল হক, ইয়াছিন আরাফাত বাবু, মোক্তার হোসেন, বাহাউদ্দিন, আবু কাউসার, আলমগীর হোসেন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited