শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১১ পিএম, ২০২১-০৭-২৯
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর এরশাদনগর এলাকায় বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হচ্ছে-ফুলবানু বেগম (৩৫), হিরা মিয়া (১৮), আমেনা আক্তার (২৪), সকিনা (২৫), স্মৃতি আক্তার (১৫) ও কিরনী বেগম (৩৪) সহ আরো চারজন। গুরুতর আহত হিরা মিয়াকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, পাওনা টাকাকে কেন্দ্র করে গত ৪দিন যাবত উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার দুপুরে উভয় গ্রুপের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরশাদনগর ৭নং ব্লক এলাকার বাসিন্দা রত্মা বেগম একই ব্লকের বাড়ির মালিক জামাল হোসেনের কাছ থেকে দুই রুম বন্ধক বাবদ ১ লক্ষ টাকা চুক্তিতে ভাড়া নেন। উক্ত টাকা পয়সা নিয়ে বিরোধ দেখা দিলে রত্মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় গত ২৫ জুলাই রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় ইউনিট আওয়ামীলীগ কার্যালয়ে আপোশ মিমাংশা করা হয়। উভয় পক্ষ আপোশ শর্ত মোতাবেক রত্মা আক্তার জামালের নিকট ভাড়া বাবদ ১০ হাজার টাকা গত ২৬ জুলাই জামালের বাসায় গেলে পূর্ব পরিকল্পিতভাবে রত্মার উপর হামলা করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলছিলো। পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited