শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১২ পিএম, ২০২১-০৮-৩০
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী জেলার যৌপুরহাট গ্রামের সোহরাব হোসেন, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাসকাওলি মধ্যজোতপাড়া এলাকার রফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়নপুর গ্রামের সাইফুল ইসলাম। রবিবার বিকালে সংবাদ সম্মেলনে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, দীর্ঘদিন যাবত ভারত থেকে আখাউড়া সীমান্ত দিয়ে গাজীপুরে গাঁজা নিয়ে আসছিল একটি চক্র। রবিবার গাজীপুরে গাঁজার চালান নিয়ে আসার খবর পেয়ে গোপন সংবাদেরভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। পরে ওই গাড়ির ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের এর আগেও একাধিকবার গাঁজার চালানসহ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited