শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৬ পিএম, ২০২৩-০২-১২
মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ রংপুরের বদরগঞ্জে জুয়াখেলার টাকা ভাগবাটোয়ারা নিয়ে জুয়াড়ীদের কষাঘাতে সাদিকুল নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছেন। গতকাল রমানাথপুর হাসিনানগরে জুয়াখেলার বোর্ডে এ মৃত্যুর ঘটনা ঘটেছে । এলাকাবাসী সুত্র জানায়, উপজেলার পেশাদার জুয়াড়ুরা থানা পুলিশকে ম্যানেজ করে পৌরসভা সহ ১০টি ইউনিয়নের গোপন আস্তানায় সারারাত ধরে জুয়াখেলার বোর্ড বসে। এতে এলাকায় গরুচুরি সহ বিভিন্ন সড়কে ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এনিয়ে পত্র পত্রিকায় ব্যাপক লেখালেখি হলেও থানা পুলিশ স্থানীয় সাংবাদিকদের কাছে জোরগলায় বলেন, এ উপজেলায় কোথাও জুয়াখেলার বোর্ড বসে না। তর্থ্যঅনুসন্ধানে দেখা গেছে, লোহানীপাড়া ইউনিয়নে ফরেষ্টার বন বিভাগের বাগানে ও রামনাথপুর ইউনিয়নে হাসিনানগরে দির্ঘ্যদিন ধরে দিবারাত্রি জুয়াখেলার বোর্ড বসিয়ে কোটি কোটি টাকার জুয়াখেলা হচ্ছে। অতিষ্ট্র হয়ে উঠেছে এলাকাবাসী। এদিকে ঘটনাদিন হাসিনানগরে প্রতিদিনের ন্যায় সাদিকুল ইসলাম জুয়া খেলতে যান। খেলার এক পয্যায় জুয়াখেলার বোর্ডে টাকা ভাগবাটোয়ারা নিয়ে সহপাঠীদের সাথে তর্কবিতর্ক ও ধস্তাধস্তির হয়। এমতাবস্থায় জুয়াখেলার বোর্ডে মৃত্যু বরণ করেন সাদিকুল ইসলাম। তার লাশ রেখে জুয়াড়িরা পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে সাদিকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করে থানা হাজতে রেখেছেন। গতকাল রোববার সন্ধ্যায় থানা হাজতে আটক ৩জনের নাম চাইলে ওসি হাবিবুর রহমান বলেন, এখন মামলা হয়নি, মামলার হওয়ার পর নাম দেওয়া যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited