শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪২ পিএম, ২০২৩-০২-২৫
মোর্শদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -০২, হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ। তিনি পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার উপ-পরিচালনক মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ভেটেরিনারি সার্জন ডা. মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. মজিবুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং খামারিগণ। শেষে অতিথিরা মেলায় স্টল পরিদর্শন করেন।
মেলায় গবাদিপশু, হাঁস-মুরগি, ভেড়া, ছাগল, কবুতর, ময়না-টিয়াসহ নানা প্রজাতির পাখি ও পশু খাদ্যের ৪০টি স্টল প্রদর্শন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited