শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৪ পিএম, ২০২২-১২-০৮
এনামুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকায় র্যাব এবং সিরাজগঞ্জে পুলিশের পৃথক অভিযানে বিএনপি-যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে হামলা ও হাতবোমা বিস্ফোরণের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবং সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন ও তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শুকুর মির্জা।
সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বুধবার রাতে বিএনপি নেতা আব্দুল আলিম সরকারকে র্যাব-৪ এর একটি দল ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে। র্যাবের পক্ষ থেকে বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। আব্দুল আলিম গত ২৯ নভেম্বর রাতে সলঙ্গা বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান ওসি।
এদিকে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, “বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মোমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২৯ নভেম্বর রাতে ধানগড়া এলাকায় অবস্থিত রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।”
এছাড়া তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, “বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাড়াশ বাজার এলাকা থেকে যুবদল নেতা শুকুর মির্জাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২৯ নভেম্বর রাতে উপজেলার তালম ইউনিয়নের চার মাথা আকবর আলী বাজার এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।”
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited