চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতিসংঘ মহাসচিবের ওপর চটলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৫৫ পিএম, ২০২২-০৪-২৪

জাতিসংঘ মহাসচিবের ওপর চটলেন জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এর আগে মস্কো সফর করবেন তিনি। তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে বেজায় চটেছেন জেলেনস্কি। ক্রেমলিনের তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি ভুল যে প্রথমে রাশিয়া সফর এরপর ইউক্রেন। রাজধানী কিয়েভে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, এ আদেশের মধ্যে কোনো ন্যায়বিচার এবং কোনো যুক্তি নেই। তিনি আরও বলেন, যুদ্ধ চলছে ইউক্রেনে, মস্কোর রাস্তায় কোনো মরদেহ নেই। প্রথমে ইউক্রেনে যাওয়া যৌক্তিক বলে মনে করেন তিনি। এদিকে, জেলেনস্কি আবারও যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেন, রাশিয়া সফরের আগে অ্যান্তনিও গুতেরেস ২৫ এপ্রিল আঙ্কারা সফর করবেন। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, আঙ্কারায় জাতিসংঘ মহাসচিবকে অভ্যর্থনা জানাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। তুরস্কই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করে আসছে। এর আগে আঙ্কায় বৈঠকও করেন দুদেশের প্রতিনিধিরা। যদিও কোনো সুরাহা মেলেনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সরব ভূমিকা পালন করছে জাতিসংঘ। যুদ্ধ থামাতে দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসতে অ্যান্তনিও গুতেরেস চলতি সপ্তাহে একটি চিঠি পাঠিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়ার মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এবং সেটি দূর করতেই জাতিসংঘ মহাসচিবের এমন পদক্ষেপ। পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করার চেষ্টা অব্যাহত রাখলেও চীন এখনো রাশিয়ার আগ্রাসনে সরাসরি নিন্দা জ্ঞাপন করেনি।

এর আগে, গত ২৬ মার্চ গুতেরেস ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে অল্প সময়ের জন্য কথা বলেন।এদিকে, ইউক্রেন আগ্রাসন চালিয়ে রাশিয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে, এমন অভিযোগের পর রুশ প্রেসিডেন্ট পুতিন গুতেরেসের ফোনকল ধরেননি কিংবা তার সঙ্গে কোনো যোগাযোগও করেননি।
 

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর