শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৮ পিএম, ২০২১-০৯-০২
ইশরাত লিটন: আজ ২ সেপ্টম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে জেলা বাস মালিক সমিতি কর্তৃক বশাক বাজারের দক্ষিন পার্শ্বে মহাসড়কে চেক পোস্টের নামে অটো রিক্সা ও অটো বাইক শ্রমিকদেরকে হয়রানি- নির্যাতন এবং রোগী যাত্রীদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে পটুয়াখালীতে অটো রিক্সা ও অটো বাইক শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, অটো বাইক শ্রমিক লীগের সভাপতি ফারুক ফকির, সাধারন সম্পাদক মোঃ শাহিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মৃধা, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আঃ গনি হাওলাদার, সদর শ্রমিক লীগের সাধারন সম্পাদক শাহিন ফরাজী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মিলন মাঝি, সাংগঠনিক সম্পাদক জামাল সরদার, মাদারবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মাসুম মৃধাসহ তিন শতাধিক শ্রমিক।
বক্তারা বাস মালিক সমিতি কর্তৃক চেক পোস্টের নামে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী পালন করার হুশিয়ারী করেন। পরে জেলা প্রশাসকের কাছে উক্ত দাবীতে একটি স্মারকলিপি পেশ করেন শ্রমিক নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited