শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৩ পিএম, ২০২২-০৪-২১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ব্যবস্থাপক ও অফিসারের স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা চুরির সময় ধাওয়া করে বিল্লাল নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার অগ্রণী ব্যাংকের হোমনা শাখায় প্রতারণা করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকে কর্তব্যরত আনসার ও জনতা দৌঁড়ে প্রতারককে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে সে তার নাম বিল্লাল এবং মাদারীপুর সদরের গুনসি গ্রামের রাঙা বেপারী ছেলে বলে জানায়।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত একটি চক্র ব্যাংকের ব্যবস্থাপক ও রেমিটেন্স অফিসারের স্বাক্ষর এবং পেমেন্ট সিট জাল করে ট্রান্স ফাস্ট কোম্পানিার মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স চুরির করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের হোমনা শাখায় প্রতারণার মাধ্যমে রেমিটেন্সের টাকা চুরির চেষ্টা করে। প্রতারক বিল্লাল দুপুরে অন্যান্য গ্রাহকের ভীড়ের মধ্যে তাড়াহুড়ো করে পেমেন্ট সিটটি ক্যাশ কাউন্টারে জমা দিলে ক্যাশিয়ার যাচাই বাছাই করে তার কাছে একটি গোপন নাম্বার জাতে চান। তখনই সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যাংকে কর্তব্যরত আনসার ও জনতা প্রতারক বিল্লালকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
এর আগে একই কায়দায় গত ১৮ মার্চ কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর অগ্রণী ব্যাংকের শাখা থেকে এই চক্রটি তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশ সাতচল্লিশ টাকা নিয়ে পালিয়ে যায়। হোমনার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জাহাপুর শাখার কর্মকর্তাদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের দুই জন কর্মকর্তা তাদের ভিডিও ফুটেজসহ হোমনা থানায় এসে হাজির হন। আটক বিল্লালকে ওই চক্রের একজন হিসেবে তারা সনাক্ত করেন।
অগ্রণী ব্যাংক হোমনা শাখার ব্যবস্থাপক মো. শাহ সেলিম জানান, বিল্লাল নামে এই ব্যক্তি ভুয়া আইডি কার্ড, নাম্বার ও পেমেন্ট সিট তৈরি করে প্রতারণার মাধ্যমে পঁচানব্বই হাজার পাঁচশ আশি টাকা উত্তোলনের চেষ্টা করে। ওই সময় ব্যাংকের ক্যশিয়ার সিটটি বিভিন্নভাবে পরীক্ষা করে সন্দেহ হলে তার কাছে গোপন নাম্বার জানতে চাইলে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনি ব্যাংকে কর্মরত আনাসার সদস্য ও জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। জাহাপুর শাখার সিনিয়র অফিসার মো. ওমর ফারুক জানান, ১৮ মার্চ তারিখে ৬-৭ জনের একটি চক্র তাদের শাখা থেকে একই কায়দায় তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশ সাতচল্লিশ টাকা নিয়ে পালিয়ে যায়। ওই চক্রের একজন হোমনা শাখা থেকে প্রতারণা করে টাকা চুরির চেষ্টায় আটক এই বিল্লাল।
এ ব্যাপারে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অগ্রণী ব্যাংক থেকে আইডি কার্ড ও ব্যাংরেক ব্যবস্থাপক এবং রেমিটেন্স অফিসারের স্বাক্ষর জাল করে টাকা চুরির চেষ্টায় বিল্লাল নামে এক জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited