চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ট্রাকচালকদের বিক্ষোভ থামাতে জরুরি ক্ষমতা ব্যবহার করবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৩৪ এএম, ২০২২-০২-১৫

ট্রাকচালকদের বিক্ষোভ থামাতে জরুরি ক্ষমতা ব্যবহার করবে কানাডা

কানাডায় কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের বিক্ষোভ এখনও অব্যাহত আছে। দেশজুড়ে চলমান এই বিক্ষোভ থামাতে এবার জরুরি ক্ষমতা ব্যবহার করতে চান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ক্রমাগত বিক্ষোভের প্রভাব মোকাবিলায় প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। জরুরি ক্ষমতায় (ইমার্জেন্সি অ্যাক্ট) সামরিক বাহিনী মোতায়েন করা হতে পারে। তবে এখনই হয়তো তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো।

এই আইনের মাধ্যমে সাময়িক সময়ের জন্য সাধারণ নাগরিকদের চলাফেরায় নিষেধাজ্ঞা আসতে পারে। কানাডার সরকার বলছে, তারা অবৈধ বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের সব ধরনের আর্থিক সহায়তা বন্ধের জন্য ব্যবস্থা নিচ্ছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেন শহরটির মেয়র জিম ওয়াটসন। তিনি বলেন, দিনকে দিন পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় শহরটি ‘পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে।

তিনি আরও বলেন, চলমান বিক্ষোভ শহরের বাসিন্দাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ট্রাকচালকদের জন্য কোভিড টিকা বাধ্যতামূলক করা ও বিভিন্ন বিধিনিষেধের বিরুদ্ধে ‘ফ্রিডম কনভয়’ নামের এই বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত ক্রসিংয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, এটা কানাডার নাগরিকদের নিরাপত্তা এবং লোকজনের চাকরির সুরক্ষা দেওয়া বিষয়। আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে আনার বিষয়। তিনি বলেন, এই আইন অল্প সময়ের জন্য জারি থাকবে।

১৯৮৮ সালে এই আইন পাস হয়। যখন কোনো জরুরি এবং জটিল পরিস্থিতি দেখা যায় যা কানাডার অন্য কোনো আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। তখনই জাতীয় জরুরি অবস্থা জারি করার পক্ষে এই আইন।

রিটেলেড নিউজ

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত


অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত


যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর