শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪২ পিএম, ২০২০-১০-০৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযানে আজ ৫ অক্টোবর ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার শেরপুর, আফরোজগঞ্জ বাজার, পোষ্ট অফিস রোড, শেরপুর আবাসিক এলাকা, সিলেট রোড, বিশ্বরোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করা, পণ্যের প্যাকেটের গাঁয়ে মূল্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আফরোগঞ্জ বাজারে অবস্থিত মিহির ফার্মেসীকে ২ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত তাপস ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, প্রিয়জন ষ্টোরকে ২ হাজার টাকা, শেরপুর আবাসিক এলাকায় অবস্থিত শাহরিন এন্টারপ্রাইজকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নি¤œ মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited