শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২০ পিএম, ২০২৩-০১-১৮
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর মণ্ডলপাড়া কবরস্থান ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্বরে অবস্থিত রাঁধুনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ চৌহালী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭জানুয়ারী) সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম রাঁধুনি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মো.ফিরোজ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় রাঁধুনী রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মো.ফিরোজ আলম বলেন,অত্যন্ত সুনামের সাথে এনায়েতপুরের মাটিতে দীর্ঘ ৫ বছর যাবৎ নিরাপদ, সুস্বাদু এবং মানসম্মত খাবার পরিবেশন করে আসছি। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের ব্যস্ত জীবনের নানা সময়ে সাশ্রয়ী মূল্যে রাঁধুনি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ থেকে খাবার গ্রহণ করে থাকে। দীর্ঘদিন ভোক্তাদের মাঝে নিরাপদ এবং মানসম্মত খাবার পরিবেশন করায় আমাকে যে সন্মাননা স্মারক প্রদান করা হলো চৌহালী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এজন্য আমি উপজেলা নির্বাহী অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা পোষন করছি। সেই সাথে আগামী দিন গুলোতেও নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশন করে ভোক্তাদের সু-স্বাস্থ্য বজায় রাখার প্রতি বিশেষ দৃষ্টি রাখার অঙ্গীকার করছি৷ আপনাদের সকলের দোয়া এবং শুভ কামনায় এগিয়ে যাবে রাঁধুনি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited