শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫৪ পিএম, ২০২৩-০২-২১
এফ আই রানা লালমনিরহাট জেলা প্রতিনিধি তরুণ নির্মাতা শাহ নেওয়াজ খান সিজু নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ইনফেকশন অব লাভ' এর ঝড়ে বিপর্যস্ত হয়ে পরেছে ভার্চুয়াল জগত। গত ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত ৩ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের নির্বাক এই চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন তৃতীয় লিঙ্গের একজনসহ এক ঝাঁক নবীন অভিনেতারা। দক্ষিণ ভারতের একটি গল্প হতে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই চলচ্চিত্রটিতে দেখা যায়, 'অসুস্থ এবং বৃদ্ধ এক দম্পতি ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে অর্থসংকটের কারনে বিব্রতকর এক পরিস্থিতিতে পড়ে যান। যার ফলে অশ্রুসিক্ত নয়নে নিজের প্রিয় স্বর্ণালংকারটি খুলে দিতে হয়
বৃদ্ধাকে। এরপর দোকানে উপস্থিত থাকা একটি দেবশিশুসহ অন্যান্য ক্রেতা-কর্মচারী-মালিকসহরা একে একে সকলে এগিয়ে এলে মুহূর্তের মধ্যেই সমাধান হয়ে যায় সমস্যাটি'। ফেসবুক, ইউটিউব মিলিয়ে এখন পর্যন্ত ১০ লক্ষেরও বেশী মানুষ অভিভূত হয়েছেন থিংক ট্যাংকার্স প্রোডাকশন কর্তৃক নির্মিত এই কাজটি দেখে, যার মধ্যে অন্যতম হলেন মুক্তি প্রতিক্ষিত 'মায়ার জঞ্জাল' চলচ্চিত্রের প্রযোজক জসিম আহমেদ, তরুণ নির্মাতা তাওকির শাইক, হেমন্ত সাদীক, নাজমুল নবীন, আসাদ জামান, আনন্দ কুটুম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, খায়রুল বাসার, নাজিয়া হক অর্ষা, ওটিটি প্ল্যাটফর্ম চরকির ক্রিয়েটিভ প্রডিউসার আল আমিন হাসান নির্ঝর, জনপ্রিয় লেখক সোহাইল রহমানসহ আরও অনেকেই। 'খুব সুন্দর কাজ করছো সিজু। নামকরণ খুবই যথাযথ হয়েছে। সত্যিই ইনফেকটেড ফিল করছি কাজটা দেখার পর থেকে। অনেক শুভ কামনা তোমার জন্য।' কাজটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করার পাশাপাশি এমন মন্তব্যই করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার টাইমলাইনেও দেখা গেছে কাজটি। 'Beautiful work, Keep going' - নির্মাতা সিজুকে ট্যাগ দিয়ে এমন কথা-ই লিখেছেন তিনি। আরেক দর্শক লিখেছেন, ‘No need of prevention and treatment for this infection’। এছাড়াও নির্মাতার ফেসবুক টাইমলাইনে শেয়ার করা একটি ভিডিওতে জার্মান ট্রাভেলার ক্রিস্টোফার কুন এর মুখ থেকেও শোনা গেছে কাজটি নিয়ে তার মুগ্ধতার কথা। যার রেশ ধরে নির্মাতা সিজু জানান, এই সিনেমাটি মূলত পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করেই বানিয়েছি আমি। মেকিং ট্রিটমেন্ট এমন রেখেছি যেন কোনরকম ভাষার দেওয়ালে আটকে না থাকে এটি, পৃথিবীতে বসবাসরত যেকোন দর্শকই যেন একইভাবে কানেক্টেড ফিল করতে পারেন সিনেমাটির সাথে। ক্রিস্টোফারের মুখ থেকে এই উচ্ছাসের কথা জানার পরে এ ব্যাপারে এখন নিশ্চিত আমি।‘ 'ইনফেকশন অব লাভ' এ কাজ করা অভিনেতা, অভিনেত্রীরা নবীন হলেও এই ছবিটি নির্মাণের পেছনে কাজ করেছেন দেশের সেরা সব শিল্পীরা। ছবিটির ক্রেডিট টাইটেল সূত্রে জানা গেছে, ফারুকীর ডুব-শনিবার বিকেল-নো ল্যান্ডস ম্যান খ্যাত সম্পাদক মোমিন বিশ্বাস করেছেন এর সম্পাদনার কাজ। এছাড়াও রেহানা মরিয়ম নূর, লাইভ ফ্রম ঢাকার মতো কাল্ট ছবির কালারিস্ট চিন্ময় রয় ছিলেন রং-বিন্যাসের কাজে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন চিরকুটের আরাফাতুল হাসান শান্ত, সিনেমাটোগ্রাফিতে ছিলেন মাহমুদুল হাসান। মিস্টার হিলার টেলিমেডিসিন এপ এর প্রতিষ্ঠাতা মোরশেদ খন্দকার সৌরভের প্রযোজনায় নির্মিত হয়েছে অসাধারণ এই চলচ্চিত্রটি, যা দেখা যাবে এই লিংকেঃ
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited