চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমলগঞ্জে পাহাড় ও টিলা কাটার প্রতিবাদ করায় হয়রানী : প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কমলগঞ্জে পাহাড় ও টিলা কাটার প্রতিবাদ করায় হয়রানী : প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৩ পিএম, ২০২৩-১০-৩১

কমলগঞ্জে পাহাড় ও টিলা কাটার প্রতিবাদ করায় হয়রানী : প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : কমলগঞ্জে কালেঙ্গায় পাহাড় ও টিলা কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজনদের প্রাণে হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানীর অভিযোগে আজ ৩১ অক্টোবর মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দাল মিয়া। প্রতিকার চেয়ে ভুক্তভোগী লিখিত বক্তব্য জানান- কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃতঃ আঃ রহিম এর পুত্র সরকারী চাকুরীজীবি হাবিল মিয়া, তার ভাই রুহুল আমিন ও মৃতঃ মুসলিম খাঁন এর পুত্র ছাব্বির আহমদগংরা স্থানীয় কালেঙ্গা বাজারের পাশে সরকারী ভূমি, পাহাড় ও টিলা কেটে সমান্তরাল করে খন্ড খন্ড দোকান কোটা নির্মাণ করে তা অধিক মূল্যের বিনিময়ে বিক্রয় করে আসছেন। প্রতিবাদ করায় বসত-ঘর থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকি প্রদান করা হচ্ছে। নৈতিক সহযোগীতা, রাষ্ট্রীয় সুরক্ষা প্রাপ্তি, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও জণসাধারণকে অবহিত করা এবং সকল প্রকার সহযোগীতা কামনা করে তিনি আরো বলেন- উক্ত পাহাড় ও টিলা কাটার বিষয়টি মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়কে লিখিত ভাবে অবগত করার কারণে রুহুল আমিনগংরা আমার উপর ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি প্রদান এবং অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করতে থাকেন। প্রত্যাহার না করার কারণে আমার ও আমার পরিবারের লোকজনদের উপর একাধিক মামলা দায়ের করে হয়রানী করে আসছেন। সর্বশেষ আমাকে জিম্মি করে আমার স্বাক্ষর আদায় করেন। এবং বেশি বাড়া-বাড়ি করলে প্রাণে হত্যা করার হুমকি দেন। আমি অর্থহীন লোক। প্রভাবশালী রুহুল আমিনগংদের সাথে আমাদের পূর্ব বিরোধ চলমান। সেই জের ধরে একের পর এক হয়রানী-রক্তাক্ত হামলা করে আসছে। তাদের মিথ্যা মামলার কারণে আমার পুত্র জুবায়েল আহমেদ বর্তমানে কারাগারে আটক রয়েছেন। অন্যান্য আসামীগণ জামিনে আছি। আমাকে ভিটা-মাটি থেকে উচ্ছেদ করার কারণে বর্তমানে আমরা কালেঙ্গা ছড়ার পাড়ে একটি কুড়ে ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবন নিয়ে বসবাস করছি। সর্বশেষ প্রভাবশালী রুহুল আমিনগংদের এসব বিষয়ে প্রতিকার চেয়ে মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরারবর গত ৩০ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমন মিয়া, সাহিদ মিয়া, মনিরুজ্জামান বাঁধন, রুবেনা বেগম, কুসুম বেগম ও ছালেহা বেগম প্রমুখ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর