শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২১-০৭-০৩
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিল্পী আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে এক সংবাদ সম্মেলন করেছে টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের নেত্রী শিল্পী আক্তার। শুক্রবার রাতে দত্তপাড়া লেদু মোল্লা রোড তার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, দীর্ঘ ৬ মাস যাবত টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছি। গত কয়েকদিন যাবত হঠাৎ করে উদেশ্য মূলক ভাবে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা ও যুগ্ম আহ্বায়ক আনোয়ারা সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা দাবী করেন। টাকা দিতে রাজি না হওয়ায় টঙ্গী পূর্ব থানা কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজ আইডিতে ছেড়ে আহ্বায়ক রুহুন নেছা লিখেছেন। টঙ্গী পূর্ব থানা ভূয়া ও বানোয়াট কমিটি বানানোর জন্য এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সকল কর্মকান্ড ও পদ থেকে আমাকে বহিষ্কারের ঘোষনা দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ ও দলীয় গঠনতন্ত্র বিরোধী আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গাজীপুর যুব মহিলা লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আনোয়ারা সরকারকে ৭ দিনে কঠোর হুশিয়ারি জানাচ্ছি। অবিলম্বে এই ঘটনা তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাচ্ছি। এ সময় শিল্পী আক্তারের সাথে যুব মহিলা লীগের কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা বলেন, শিল্পী আক্তার যদি যুব মহিলা লীগের কোন নেত্রী হতো তাহলে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে জবাব দিতাম। যেহেতু আমাদের সাথে থেকে বিভিন্ন সময় প্রোগামে অংশগ্রহন করেছে তার কোন পোষ্ট পদবী নেই।
এ বিষয়ে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সরকার বলেন, টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited