শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ১১:২১ এএম, ২০২২-০৫-১৯
মোঃ নজরুলইসলাম, মাধবদী (নরসিংদী) : সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন মিয়া (৩৫) নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) রাত নয়টার দিকে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় নিহত নয়ন মিয়া মেহেরপাড়া এলাকার চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। নিহতের আত্বীয় স্বজন ও পুলিশ জানায়, বিগত কয়েকমাস ধরেই ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে অনৈতিক চাঁদা দাবি করে আসছিল একই এলাকার মাহফুজ ও তার দলবল। চাঁদা না দেওয়ায় নয়ন মিয়াকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরমধ্যে গত বুধবার সন্ধ্যায় নয়ন মিয়া তার ইট-বালুর টাকা নিয়ে দোকানে ঢুকলে মাহফুজ ও তার দলবল পেছন থেকে আক্রমণ করে পিঠে ছুরি দিয়ে আঘাত করে দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এই ঘটনার মূল হোতা মাহফুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited