শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৬ পিএম, ২০২৪-০২-২৫
নিজস্ব প্রতিনিধি :নরসিংদী জেলা শিবপুর উপজেলার আদম ব্যাপারী মাহবুব আলমের খপ্পরে পড়ে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগীরা। নরসিংদী জেলা শিবপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের মৃত:আলফা উদ্দিনের ছেলে পাসপোর্ট নাম্বার নং EH 0265053, পরবর্তী পাসপোর্ট নং BR0351188, NAME :MAHBUBE ALAM, FATHER NAME :ALFA UDDIN, MOTHER NAME :ANU BEGUM. সে দীর্ঘ ১২ বছর দুবাই থেকে বাংলাদেশের মানুষের সাথে ভুয়া কাগজ পত্র ও ভিজিট ভিসা মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।এতে দুবাইয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। মাহাবুব আলম কৌশল অবলম্বন করে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ভিজিট ভিসা ও ভুয়া ভিসা দিয়ে দুবাই লোক নেয়। তার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ও পরে পরিচিত প্রবাসী বাংলাদেশের বন্ধুদের বাসায় রেখে, দুবাই ও বাংলাদেশ থাকার কথা বলে প্রতারণা করতে থাকে।ভুক্তভোগীরা মাহাবুব কে +971567475273 উক্ত মোবাইল নাম্বারে ফোন দিলে বন্ধ অথবা খোলা পেলে ফোন রিসিভ করে না।নরসিংদী জেলা শিবপুর উপজেলার ভিটিপাড়া গেলে, বেরিয়ে আসে আরও তথ্য, ভিটিপাড়া এলাকা থেকে ৬০/৭০ লক্ষ টাকা দুবাই পাঠাইবে বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজ এলাকায় থাকা বিল্ডিং বিক্রি করে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। প্রতিবেশী কাকা আবু তাহেরের ছেলে কাউছার কে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় দুবাই নেয়, নেওয়ার পর কোন কাজ না পাওয়ায়, কাউছার বাংলাদেশে চলে আসে। কাউছারের পিতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আদম মাহাবুবের কাছ থেকে ১ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। তার স্ত্রী দিপা বেগমেন সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, মাহাবুব আলম সাথে ১২ বছর ধরে সম্পর্ক নেই, তার ছেলেদের খোঁজ খবর নিতে মাঝে মাঝে ফোন দেয়। মাহাবুব আলম চাঁচাত ভাই তারা মিয়া জানায়,সে একটা বাজে লোক তার পিতামাতা মারা গেছে এলাকাতে তার নিজের কোন জায়গা নেই, গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা দুবাইয়ের কথা বলে হাতিয়ে নিয়েছে, বিল্ডিং বাড়িটি বিক্রি করে কিছু পাওনাদারদের কিছু টাকা দিয়েছে, এখন গ্রামে আসে না, শুনেছি বিয়ে করেছে আরও ২ টা। প্রথম স্ত্রী তার বাবার বাড়িতে থাকে,সে সংসারে ২টি ছেলে। মাহাবুব ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার হাসান আহমেদ, জুলহাস মিয়া উরফে রফিকুল ইসলাম, মাইদুল ইসলাম উরফে নোয়াব আলী, আবু সাঈদ আখন্দ তার খপ্পরে দুবাইয়ে মানবেতর জীবন যাপন করছে। মাহাবুব আলম দুবাই অবস্থান কালে প্রবাসী বাঙালীদের বলে আমার রিকুটিং ট্রাভেল এজেন্সি আছে, সাধারণ সহজ সরল মানুষ তার কথাই রাজি হয়ে যায়,লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভিজিট ভিসা দিয়ে, দুবাই নিয়ে গা ঢাকা দেয়। তার প্রতারণায় লটারি মত কেউ দুবাই ঢুকতে পারে আবার কেউ লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে দুবাইয়ে স্বপ্ন দেখে। আদম মাহাবুব আলম দুবাইয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, এই ধরনের আদমদের জন্য দুবাইয়ে জনশক্তি রপ্তানি ব্যাঘাত ঘটতে পারে। ভুক্তভোগীরা "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা" প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ,ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, দুবাই বাংলাদেশ দূতাবাস হস্তক্ষেপ কামনা করছেন, যাতে আর কোন বাঙালী কে প্রতারণার শিকার না হতে হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited