শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২৩-০৩-১৫
মোঃ জহির হোসেন,বরুড়া (কুমিল্লা): কুমিল্লা জেলার চান্দিনার শালিকা গ্রামের মোঃ ইব্রাহিম নামে এক প্রতিবন্ধীর জমি জবরদখলের অভিযোগ ও জীবন বাঁচাতে তিনি বাড়ি ছাড়ার খবর পাওয়া গেছে।
প্রতিবন্ধী ইব্রাহিম চান্দিনা উপজেলার শালিকা গ্রামের মৃত রমজান আলী ছেলে, তাঁর একটি পা নেই।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে প্রতিবন্ধী ইব্রাহীম ১০ জনের নাম উল্লেখ করে গত ১/৬/২০২২ চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি ও গত ১৯/৬/২২ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং ০৭ কুমিল্লা, বিজ্ঞ আদালতের সিআর মামলা নং ৪০৯/১১ (চান্দিনা) ধারা ১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০৭/৩৭৯/ ৩৫৪/৫০৬ মামলা করেন।
আসামিরা হলেন ছবু পিতা- ফজলু মিয়া, আলম পিতা- রৌশন, শাহাজান পিতা- আহসান আলী, শাহ আলম পিতা- রৌশন আলী, মেহেদী পিতা- শাহজাহান, সাকিব পিতা- শাহ আলম, হোসেন, পিতা- নুরু মিয়া, সুরাইয়া স্বামী- আলম, আবুল হাশেম পিতা নুরুল ইসলাম।
তাদের মধ্যে মেহেদী অস্ত্র ও হাসান আলী খুনের মামলার আসামি বলে জানান।
উভয়ের বাড়ি শালিকা, বড়ইয়া কৃষ্ণপুর, চান্দিনা।
এখন পর্যন্ত কোন সূরাহা না হওয়ায় ও বিবাদীগণের ভয়-ভীতির কারণে জীবন বাঁচাতে তিনি দীর্ঘদিন বাড়িছাড়া বলে জানান।
বাদীর তথ্য, থানার সাধারণ ডাইরি ও মামলা সুত্রে জানা যায় মোঃ ইব্রাহিম একজন নিঃস্ব ও শারীরিক প্রতিবন্ধী, যাঁর একটি পা নেই। তার এ শারীরিক অসহায়ত্বের কারণে নিজের প্রতিবেশী (বিবাদীগণ) তাকে মেরে বসতবাড়ি দখলের চেষ্টা করছে। হত্যার হুমকি, জমি জবরদখল, ১ লক্ষ টাকা চাঁদা চেয়েছে বলে তিনি চান্দিনা থানায় সাধারণ ডায়েরি করেন।
ইব্রাহিম বলেন আমি প্রতিবন্ধী গরিব ও অসহায় বিদায় আমাকে আসামিগণ খুব মারধর করে প্রায় অজ্ঞান অবস্থায় ঘরে বন্দী করে রাখে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।
প্রতিবন্ধী ইব্রাহিম আরও জানান তারা আমার ঘরের সামনে আমারই জায়গায় জোর করে ঘর নির্মাণ ও টয়লেট বসায়েছে যাতে করে আমি এই জায়গা ছেড়ে চলে যাই। তাদের ভয়ে আজ দীর্ঘদিন যাবত আমি বাড়িতে ফিরতে পারছিনা, আমি প্রশাসনের সহায়তা চাই।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited