শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৮ পিএম, ২০২৩-০৯-১৮
মোর্শেদুল ইসলাম শাজু হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহসচিব ও কুমিল্লা-০২, হোমনা তিতাসের সাবেক এমপি মো. আমির হোসেন ভূঁইয়া বলেছেন, গত মহাজোট শাসনামলে আমি হোমনা ও তিতাসে জাতীয়পার্টির এমপি থাকাবস্থায় শতশত কোটি টাকার উন্নয়ন করেছি যা সবই দৃশ্যমান। হোমনা এবং তিতাসে এমন কোনো স্কুল কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট নেই যেখানে উন্নয়ন হয়নি। নতুন নতুন অনেক ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছি। হোমনা ও তিতাস উপজেলায় দুটি কলেজ সরকারি করণ করেছি।আমি এমপি থাকাকালে অত্র এলাকায় জাতীয় পার্টির কোনো নেতাকর্মী টেন্ডারবাজী, সন্ত্রাসীসহ কোনো নেতিবাচক কর্মকা-ে কেউ জড়িত ছিলনা এখনও নেই।জাতীয়পার্টি ভদ্রলোকের দল। জাতীয়পার্টি কোনো সময় কোয়ান্টিটির রাজনীতি করেনি, করেছে কোয়ালিটির রাজনীতি। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন খোলা মাঠে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব বলেন।সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক এটি এম মঞ্জুরুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জাতীয়পার্টির সদস্য সচিব্ সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান।
উপজেলা জাতীয় পার্টিরসদস্য সচিব মো. মেহেদী হাসান ও জাতীয় ছাত্রসমাজের সভাপতি মো. আল আমিন সিকদার শাওনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল মাহমুদ, সদস্য মুন্সি হারুন অর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মো. আলমগীর হোসেন, মো. কবির, আহাম্মদ বিন স্বাধীন, আনিছুর রহমান প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited